রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৯ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা

রাজশাহীতে তীব্র দাবদাহে নালার পানিতে গোসল করছে শিশুরা। ছবি : কালবেলা
রাজশাহীতে তীব্র দাবদাহে নালার পানিতে গোসল করছে শিশুরা। ছবি : কালবেলা

রাজশাহীতে তাপমাত্রার পারদ যেন কোনোভাবেই নিচে নামছে না। কেবলই উপরে উঠছে। কয়েকদিন আগে মৃদু তাপপ্রবাহ দিয়ে শুরু হয়েছিল চলতি মৌসুমে গরমের দাপট। এরপর মাঝারি তাপপ্রবাহ এবং তারপর তীব্র তাপপ্রবাহে বর্তমানে মানুষসহ প্রাণিকূলের যেন হাঁসফাঁস অবস্থা। আর এরই মধ্যে রাজশাহীতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। এ ছাড়া ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলেই তাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। তাই চলতি মৌসুমে গত ১৭ এপ্রিল (বুধবার) থেকে রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা বা বা তীব্র তাপপ্রবাহ চলছে। দীর্ঘ প্রায় দুই সপ্তাহ থেকে তীব্র দাবদাহে মানুষসহ প্রাণিকূলে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে।

তীব্র রোদ ও তাপপ্রবাহের কারণে বেশ কয়েকদিন থেকেই দুপুরের পর প্রধান প্রধান সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। অনেক মানুষকে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসে থাকতে দেখা যায়। অনেকে আবার চোখেমুখে ঠান্ডা পানি দিতে দেখা যায়। তবে রিকশা চালকদের তীব্র রোদ উপেক্ষা করেই রিকশা চালাতে দেখা গেছে। এছাড়া তাপপ্রবাহের কবলে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া অন্য পেশার মানুষেরাও।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যক্ষেক শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় চলতি মৌসুমের সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মওসুমে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত রবিবার (২১ এপ্রিল) রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পরের দিন সোমবার (২২ এপ্রিল) রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং গত বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X