সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে বৃষ্টির আশায় কাঁদল মুসল্লিরা

ফেনীর সোনাগাজীতে ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা
ফেনীর সোনাগাজীতে ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা

ফেনীর সোনাগাজী উপজেলায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এ নামাজ আদায় করেন মুসুল্লিরা।

নামাজে ইমামতি করেন দারুল উলুম আল হোসাইনিয়া ওলামাবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম।

নামাজ শেষে সকলেই মহান আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য দোয়া করেন। নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম আল হোসাইনিয়া ওলামাবাজার মাদ্রাসার মহাপরিচালক শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদিব।

মোনাজাতে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়। আশপাশের এলাকা থেকে কয়েকশ মুসল্লি নামাজে অংশ নেন।

অপরদিকে সকাল ৯টায় সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজে ইমামতি করেন বখতারমুন্সী জামে মসজিদের খতিব আব্দুল হাকিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১০

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১১

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১২

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১৩

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৪

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৫

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১৬

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৭

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৮

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৯

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

২০
X