ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

ব্রাহ্মণবাড়িয়ায় ইসতিসকার নামাজ শেষে মোনাজাতে অঝোরে কাঁদেন মুসল্লিরা। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ায় ইসতিসকার নামাজ শেষে মোনাজাতে অঝোরে কাঁদেন মুসল্লিরা। ছবি : কালবেলা

তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টি ও স্বস্তিদায়ক কোমল আবহাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কুট্টাপাড়া আনসারীয়া ঈদগাহ কমিটির আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ নিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা আসে।

নামাজে ইমামতি করেন, সরাইল বিকেল বাজার শাহী মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আল হুদা।

খুতবা পাঠ শেষে চলমান দাবদাহসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ফরিয়াদ ও দোয়া করা হয়।

সমগ্র দেশে প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করছে মুসল্লিরা। এর মাঝে শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১১টায় সিলেটে ঘণ্টাব্যাপী বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি এপ্রিল মাসে টানা যতদিন তাপপ্রবাহ হয়েছে, তা গত ৭৬ বছরেও হয়নি। হিটস্ট্রোক ও গরমজনিত রোগে এবার অর্ধশতাধিক মানুষের মৃত্যুর যে রেকর্ড হয়েছে, তা-ও অতীতে কোনোকালে হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১০

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১১

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১২

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৩

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৪

আজকের স্বর্ণের বাজারদর

১৫

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৬

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৮

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

২০
X