শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ডাক্তার না পাওয়া গেলে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : কালবেলা
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : কালবেলা

হাসপাতালগুলোতে ডাক্তাররা কেন থাকেনা সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তার সংকট এক দিনের সমস্যা নয়, এটা বহুদিনের সমস্যা। জনবল সংকট কাটাতে ইতোমধ্যে স্ট্যান্ডার্ড সেট আপের অনুমোদন হয়েছে। হাসপাতালগুলোতে কেন ডাক্তার থাকে না, এ ব্যাপারে ডিজি ও মন্ত্রণালয়ের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।অনেককে শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, টুঙ্গীপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোমধ্যে ২১ জন ডাক্তার পদায়ন করা হয়েছে। আমি খেয়াল রাখব তারা আসেন কি না। না এলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও এই গরমে কোল্ডকেসগুলো ভর্তি না রেখে ইমার্জেন্সি রোগীদের জন্য হাসপাতালগুলোতে বেড খালি রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী টুঙ্গীপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

পরে তিনি গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের প্ল্যান্ট পরিদর্শন করেন।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, সিভিল সার্জন জিল্লুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

রিজার্ভ আরও বাড়ল

১০

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১১

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১২

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৩

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৪

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৫

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৬

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৭

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১৮

নতুন ভিসানীতির অনুমোদন

১৯

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

২০
X