নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নোয়াখালীর কবিরহাটে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো মো. হামদান (৭) ও তার ছোট ভাই মো. হাসান (৫)। তারা উপজেলার বাটইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমদার বাড়ির হারুন হুজুরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ইকবাল হোসেন দুলাল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুই ভাই দুপুর ১২টার দিকে তাদের বাড়ির সামনে মসজিদের পুকুরে গোসল করতে যায়। তখন মসজিদের হুজুর মসজিদ পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল। ওই সময় এক ভাই পুকুরের পানিতে পড়ে গেলে আরেক ভাই তাকে বাঁচাতে গেলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। হাসান স্থানীয় একটি নূরানি মাদ্রাসায় নার্সারিতে এবং হামদান প্রথম শ্রেণিতে পড়ত। সন্ধ্যার দিকে তাদের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

কবিরহাট থানার ওসি মো. হুমায়ূন কবির বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X