মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মোড়ে মোড়ে পানি পানের ব্যবস্থা মেয়র টিটুর

মেয়র মো. ইকরামুল হক টিটুর আয়োজনে ময়মনসিংহ নগরীতে পানি পানের ব্যবস্থা করা হয়। ছবি : কালবেলা
মেয়র মো. ইকরামুল হক টিটুর আয়োজনে ময়মনসিংহ নগরীতে পানি পানের ব্যবস্থা করা হয়। ছবি : কালবেলা

কাঠফাটা রোদ ও কড়া তাপে চোখ মেলাই যেন এখন দায়। বাইরে বের হলে হাঁপিয়ে উঠতে হচ্ছে একটুতেই। ভর করছে ক্লান্তি। মধ্য বৈশাখে বদলে যাওয়া এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষের। শ্রমজীবী এসব মানুষ ও পথচারীদের কথা চিন্তা করে ময়মনসিংহ নগরীর মোড়ে মোড়ে স্যালাইন পানির ব্যবস্থা করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। গত ছয় দিন ধরে মেয়রের নিজস্ব ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জানা গেছে, গত ২৫ এপ্রিল থেকে নগরীর চরপাড়া মোড়, টাউন হল, জিরো পয়েন্ট, কাচারিঘাট, পাটগুদাম ব্রিজ মোড়, স্টেশন মোড়, ত্রিশাল বাসস্ট্যান্ড, নতুন বাজার, জিলা স্কুল মোড়, কাঁচিঝুলি মোড়সহ জনবহুল পয়েন্টগুলোতে বিশুদ্ধ পানি, স্যালাইন বিতরণ করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর চরপাড়া মোড়ে গিয়ে দেখা যায়, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ ও রিকশা-অটোরিকশাচালক ও অন্যান্য শ্রমজীবীদের পানি পান করিয়ে তাদের তৃষ্ণা মেটাচ্ছেন। মেয়র টিটুর পক্ষে চরপাড়ায় এ কার্যক্রম পরিচালনা করছেন মহানগর ছাত্রলীগের যুগ্মআহবায়ক ফাহিম ফেরদৌস ফুয়াদ। তিনি জানান, মেয়রের ব্যবস্থাপনায় বিভিন্ন পয়েন্টে তৃষ্ণা মেটানোর ব্যবস্থা করা হয়েছে। যতদিন এমন দাবদাহ থাকবে ততদিন এটি অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।

এমন উদ্যোগে মেয়রকে ধন্যবাদ জানিয়ে সাধারণ মানুষজন বলেন, এ গরমে বেশি বেশি তৃষ্ণা পায়। এ ছাড়া দূর-দূরান্ত থেকে অনেকেই শহরে এসে হাঁপিয়ে যান। অন্তত এখান থেকে পানি পান করে সাধারণ মানুষ তৃষ্ণা মেটাতে পারছেন এবং একটু স্বস্তি পাচ্ছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, তীব্র দাবদাহে বাইরে বের না হতে বলা হলেও খেটে খাওয়া মানুষদের পক্ষে সেটি সম্ভব হয় না। জীবিকার তাগিদেই এই প্রচণ্ড গরমেও বের হয়ে হয়। চলতি পথে তারা যাতে কিছুটা হলেও ক্লান্তি দূর করতে পারেন সেজন্যই স্যালাইন পানি বিতরণের ব্যবস্থা নিয়েছি। যতদিন দাবদাহ থাকবে ততদিনই এটি চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে উদ্বেগ

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

১১

নেশার টাকার জন্য নির্যাতন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

১২

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

১৩

উজানের ঢলে ফুলছে পদ্মা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ পানি

১৪

বান্দরবানে কমছে বন্যার পানি

১৫

ক্যাম্পাসে জলাবদ্ধতা / ডিএসসিসি প্রশাসকের কাছে স্থায়ী সমাধানের দাবি ঢাবি ছাত্রদলের

১৬

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদারের নাম ঘোষণা করলেন গোল্ডেন বল জয়ী কিংবদন্তি

১৭

টানা বর্ষণে হাতিয়ায় কৃষি খাতে ২০ কোটি টাকার লোকসানের আশঙ্কা

১৮

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল যুবকের

১৯

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

২০
X