হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ফেল করেছি, তাই বাঁচতে পারলাম না’

কলেজশিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় সেখানে ভিড় করেন স্থানীয়রা। ছবি : কালবেলা
কলেজশিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় সেখানে ভিড় করেন স্থানীয়রা। ছবি : কালবেলা

‘কলেজে রেজাল্ট দিছে। আমি ফেল করেছি। তাই আমি আর বাঁচতে পারলাম না।’ এমন চিরকুট লিখে আত্মহত্যা করেছেন মানিকগঞ্জের হরিরামপুরের এক কলেজশিক্ষার্থী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তবে ওই কলেজে প্রথম বর্ষের পরীক্ষাই শুরু হয়নি বলে কলেজ কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে পুলিশ।

কলেজছাত্রী অনামিকা ঘোষ গোপালপুর গ্রামের অজিত ঘোষের মেয়ে। তিনি ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্রী।

পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে কলেজ থেকে বাসায় ফিরে অনামিকা। বাসায় এসেই কাউকে কিছু না বলে তার রুমে চলে যায়। পরে দুপুর ২টার দিকে তাকে খাবারের জন্য ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে রুমে ঢুকে। অনামিকাকে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে অনামিকাকে উদ্ধার করে। বাজার থেকে চিকিৎিসক আনতে আনতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পাশের রুমে তার খাতার ভেতর লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা ছিল, কলেজে রেজাল্ট দিছে। আমি ফেল করেছি। তাই আমি আর বাঁচতে পারলাম না।

নিহতের চাচাতো ভাই সজীব ঘোষ বলেন, ২টার দিকে বাসা থেকে আমাকে কল দিয়ে ঘটনা জানিয়ে ডাক্তার নিয়ে আসতে বলে। আমি ডাক্তার নিয়ে আসতে আসতে অনামিকা মারা যায়।

হরিরামপুর থানা ওসি শাহ্ নূর এ আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চিরকুটের লেখার সঙ্গে ঘটনার মিল নেই। কারণ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, প্রথম বর্ষের পরীক্ষাই শুরু হয়নি। তাই ঘটনা সন্দেহজনক হওয়ায় লাশ ময়নাতদন্তে পাঠিয়েছি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X