নূরুল ফেরদৌস, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৮:৩২ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এখনো জামাত হয় ৫০০ বছরের পুরোনো ‌‘এক কাতার’ মসজিদে

কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের হাজিপাড়া গ্রামে অবস্থিত ‌‘এক কাতার মসজিদ’। ছবি : কালবেলা
কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের হাজিপাড়া গ্রামে অবস্থিত ‌‘এক কাতার মসজিদ’। ছবি : কালবেলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের হাজিপাড়া গ্রামে অবস্থিত ‌‘এক কাতার মসজিদ’। এ মসজিদটি ঠিক কত বছর আগে নির্মাণ হয়েছে তার সঠিক তথ্য কারও জানা না থাকলেও, নির্মাণশৈলী দেখে ধারণা করা হয় এটি মোঘল আমলে নির্মিত।

ধারণা করা হয় মসজিদটির বয়স ৫০০ বছরেরও বেশি। মোঘল আমলে তৈরি এই মসজিদ ‘এক কাতার মসজিদ’ নামেই এলাকায় পরিচিত। মসজিদটির ভেতরে নামাজের জন্য একটি মাত্র কাতার হওয়ায় ১৩ থেকে ১৪ জনের বেশি কেউ এক সঙ্গে জামায়াতে নামাজ আদায় করতে পারেন না। জায়গা সংকুলানের জন্য বেশি সমস্যা হয় জুমার দিন। তবে কেন এত ছোট মসজিদ বানানো হয়েছিল সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি স্থানীয়রা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়াম্যান নুর আমিন জানান, ইট ও চুন-সুরকি দিয়ে প্রাচীন এই মসজিদটি বানানো হয়। এখনো দেয়ালে হাতুড়ি দিয়ে আঘাত করলে আগুনের ফুলকির মতো বের হয়। মসজিদের বাম পাশে একটি প্রাচীন কবর রয়েছে। ধারণা করা হয়, যে ব্যক্তি মসজিদটি নির্মাণ করেছেন এটি তারই কবর। যার দেয়ালের প্রতিটি অংশে দেখা যায় প্রাচীন কারুকাজ। এ ছাড়া মসজিদটির সামনে আরও দুটি কবর রয়েছে।

মসজিদটি প্রাচীন স্মৃতি বহন করলেও আজও প্রত্নতত্ত্ব বিভাগের কেউই যায়নি সেখানে। তবে মসজিদটি দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসেন প্রতিনিয়ত। এসব প্রাচীন মসজিদসহ লালমনিরহাট জেলায় রয়েছে মোট ২ হাজার ৪৫০টি মসজিদ। লালমনিরহাটে অবস্থিত ইসলাম প্রচারের প্রাচীনতম নিদর্শনগুলো সংরক্ষণ ও পরিকল্পিতভাবে সংস্কারের ব্যবস্থা গ্রহণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সুদৃষ্টি প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X