মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি-এসআইকে প্রত্যাহারের নির্দেশ

চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন (বামে) ও এসআই মো. আবু হানিফ (ডানে)। ছবি : কালবেলা
চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন (বামে) ও এসআই মো. আবু হানিফ (ডানে)। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন ও এসআই মো. আবু হানিফকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ মে) কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল স্বাক্ষরিত এক চিঠিতে ওই বদলির নির্দেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন ও এসআই মো. আবু হানিফকে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম চলছে। এবার দেশের ৪৮১টি উপজেলায় ভোট হবে ৪টি ধাপে। এর মধ্যে দুই ধাপের নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোটগ্রহণ ৮ মে এবং দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় ভোট হবে ২১ মে।

প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ১৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়। ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১১

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১২

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৩

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৪

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৫

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৬

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৭

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৮

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৯

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

২০
X