আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির আশায় বগুড়ায় ঘটা করে ব্যাঙের বিয়ে

বগুড়ার আদমদীঘিতে দুটি ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
বগুড়ার আদমদীঘিতে দুটি ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

বাজছে ঢাক-ঢোল, বাজছে সানাই। সাজানো হয়েছে বরণডালা। দল বেঁধে গাওয়া হচ্ছে আঞ্চলিক গান। চারপাশে উৎসবের আমেজ। পুরো বাড়িতে চলছে বিয়ের উৎসব। না এটা কোনো বর কনের বিয়ে না। বিয়েটা হচ্ছে ব্যাঙের সঙ্গে অপর একটি ব্যাঙের।

বৃহস্পতিবার (৩ মে) রাতে আদমদীঘির মাঝিপাড়া গ্রামের হিমো সাধুর বাড়িতে আয়োজন করা হয় এমন ব্যতিক্রমী বিয়ের।

সারা দেশে যখন তীব্র রোদ ও দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ঠিক তখন বৃষ্টির আশায় বগুড়ার আদমদীঘিতে ধর্মীয় রীতি অনুযায়ী ছায়া মণ্ডপ তৈরি, প্রদীপ প্রজ্বলন, চলন ডালা প্রজ্বলন, ঘণ্টা ও বাদ্যযন্ত্র বাজানো হয়।

খেলা বিয়েতে ছেলে ব্যাঙের নাম আকাশ আর মেয়ে ব্যাঙের নাম বৃষ্টি। বিয়ের অনুষ্ঠান শেষে বর যাত্রী দুটি ব্যাঙ নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করার পর ছায়া মন্ডব প্রাঙ্গণে বর ও কনে পক্ষের প্রায় দুই শতাধিক মানুষের জন্য ভোজের আয়োজন করা হয়।

ব্যাঙ-ব্যাঙাচির বিয়ের আয়োজনকারী রত্না রানী, সনেকা বালা, চন্দনা রানী, তাপসী রানী, অলোকা রানী, কুমারী অন্নেশা, কুমারী রিয়া, কুমারী সয়া জানান, চলমান তাপপ্রবাহে মানুষ স্বস্তিতে কাজ করতে পারছে না। আগেকার দিনে ব্যাঙ বিয়ে হলে বৃষ্টি হবে এই বিশ্বাসের ভিত্তিতে ব্যাঙ ম্যারেজ আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে প্রবীণ নারী নিশা বালা সরকার জানান, তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আগেকার দিনে দাদারা বৃষ্টির আশায় বিয়েতে ব্যাঙ দিতেন। সেই বিশ্বাস থেকেই প্রচণ্ড গরম থেকে মুক্তির আশায় এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১১

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১২

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৫

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৬

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X