নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৯:০৫ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চেয়ারম্যানকে বিজয় মালা পরানো এসআই প্রত্যাহার

বিজয়ী স্বতন্ত্র প্রার্থীকে বিজয় মালা গলায় পরিয়ে দিচ্ছেন নেছারাবাদ থানার এসআই মুজিবুল হক। ছবি : সংগৃহীত
বিজয়ী স্বতন্ত্র প্রার্থীকে বিজয় মালা গলায় পরিয়ে দিচ্ছেন নেছারাবাদ থানার এসআই মুজিবুল হক। ছবি : সংগৃহীত

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউপি উপনির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীকে বিজয় মালা গলায় পরিয়ে দেওয়ায় নেছারাবাদ থানার এসআই মুজিবুল হককে প্রত্যাহার করা হয়েছে। পরে তাকে পিরোজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

পুলিশ সুপার মো. শফিউর রহমান বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাওয়াসহ অভিযোগ পেয়ে নেছারাবাদ থানা থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১৭ জুলাই নেছারাবাদের গুয়ারেখা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ফারজানা আক্তারকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমান বিজয়ী হন। বিজয়ের খবরে তিনি তাকে নিজ হাতে ফুলের মালা পরিয়ে দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ জুলাই) তাকে প্রত্যাহার করা হয়।

এ ব্যাপারে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা আক্তার দিবা বলেন, ভোটের দিন তিনি স্বতন্ত্রপ্রার্থী গাজী মিজানুর রহমানের পক্ষে কাজ করেছেন। তিনি পুলিশের মতো আচরণ করেননি। করেছেন স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমানের কর্মীর মতো। তিনি নৌকা প্রার্থীর অনেক কর্মীকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। যার ফলে আমাকে হেরে যেতে হয়েছে।

উল্লেখ্য, ৫ এপ্রিল নেছারাবাদের গুয়ারেখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রব সিকদার মৃত্যুবরণ করেন। তার পুত্রবধূ ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমান ৫১৭ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তারকে পরাজিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X