গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টার উড়িয়ে কনের বাড়িতে বর

বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে বিয়ে করতে গেল ছেলে। ছবি : কালবেলা
বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে বিয়ে করতে গেল ছেলে। ছবি : কালবেলা

গাইবান্ধার সাদুল্লাপুরে বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টার উড়িয়ে কনের বাড়িতে গেলেন বর। বিয়ে করে হেলিকপ্টারে চড়েই নববধূকে বাড়িতে নিয়ে যান বর হযরত আলী।

জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুরের মো. রফিকুল আকন্দ (মেম্বার) এর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ছেলের বিয়েতে হেলিকপ্টার নিয়ে যাবেন। সে স্বপ্ন পূরণ করতেই তার একমাত্র ছেলে মো. হযরত আলীর সঙ্গে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের এনামুল মন্ডলের একমাত্র মেয়ে মোছা. রেফা মনির বিবাহ সম্পন্ন করে হেলিকপ্টারে উড়িয়ে নিজ বাড়িতে নিয়ে যান ছেলে ও ছেলের বউকে।

শুক্রবার (৩ মে) এ বিবাহ সম্পন্ন হয়। এদিন দুপুরে ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে হেলিকপ্টারযোগে জামালপুর ইউনিয়নের আমিনুল ইসলাম নান্নুর ইটভাটায় গিয়ে নামে। সেখান থেকে মাইক্রোযোগে ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের এনামুল মন্ডলের একমাত্র মেয়ে রেফা মনির সঙ্গে বিবাহ সম্পন্ন হয়। শেষে হেলিকপ্টারে উড়িয়ে ছেলে হযরত আলী ও ছেলের বউ রেফা মনিকে নিয়ে ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফিরে আসে। শেষে ঘোড়ার গাড়িতে করে বুজরুক জামালপুরে নিজ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে রফিকুল আকন্দ (মেম্বার) জানান, ছেলে জন্মের পর থেকে আমার স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন। আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হলো। দেনমোহর সম্পন্ন বুঝিয়ে দিয়ে ছেলেকে বিবাহ করিয়ে ছেলের বউকে আল্লাহর রহমতে বাড়িতে নিয়ে এলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করছে সরকার, তদন্ত শেষে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

১১

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

১২

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

১৩

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

১৪

মাদক কারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

১৫

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১৬

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১৮

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১৯

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির

২০
X