ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ১২:২৭ এএম
আপডেট : ০৪ মে ২০২৪, ১২:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। ছবি : কালবেলা
ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। ছবি : কালবেলা

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শুক্রবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ইলিশা জংশন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, রাতে চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোহাম্মদ ইউনুসের মোটরসাইকেলের সমর্থক ও আলহাজ মোশারেফ হোসেনের আনারস মার্কার সমর্থকরা নিজ নিজ প্রার্থীদের সমর্থনে বাজারে মিছিল করে। মিছিলকারীরা ফেরিঘাট এলাকায় মুখোমুখি অবস্থানে আসলে উভয় গ্রুপের মধ্যে উত্তজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়াসহ উভয়পক্ষের মধ্যে বিক্ষিপ্ত ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আনারস মার্কার সমর্থকরা মোটরসাইকেলের একটি নির্বাচনী অফিস, প্রচারের অটোরিকশা ভাঙচুর করে এবং তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও ফেরিঘাটে অপেক্ষমান আন্তঃজেলার কয়েকটি মালবাহী ট্রাক ভাঙচুর করে।

আহতদের অধিকাংশই নিজস্ব ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এরশাদ (৩৫) নামের মোটরসাইকেলের এক সমর্থককে মুমূর্ষু অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পাঠানো হয়।

এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন বলেন, মোটরসাইকেল প্রার্থীর নির্বাচনী অফিস উদ্ভোধন করতে ছিলাম। পরিস্থিতি উত্তপ্ত হলে আমি পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা আমাদের ওপর হামলা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় পুলিশের ভোলা সদর সর্কেল রিপন কুমার সরকার জানায়, নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X