কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৪:৩৩ এএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার সাড়ে ৩১ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু

দুর্ঘটনায় কবলিত ট্রেন। ছবি : কালবেলা
দুর্ঘটনায় কবলিত ট্রেন। ছবি : কালবেলা

গাজীপুরের জয়দেবপুর স্টেশনের এক কিলোমিটার দূরে ছোট দেওড়া এলাকায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের সাড়ে ৩১ ঘণ্টা পর সমাপ্ত হলো উদ্ধার অভিযান। এতে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলীয় রেল রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে বিভিন্ন স্টেশনে সিডিউল বিপর্যয়ে পড়েছেন যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে তেলবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। আহত হন লোকোমাস্টারসহ চারজন। এর পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রুটের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ হয়ে যায়। পরে বিকল্প আপলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হয়।

রাত দিন উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত ৪টি বগির অপসারণ করে পার্শ্ববর্তী স্টেশনে সরিয়ে নেয়া হয়। এছাড়া যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত ৪ টি বগি রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। শনিবার (৪ মে) দুপুর ২ টার দিকে ডাবল লাইন চালুর লক্ষ্যে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল বিভাগ। সেখানে ক্রেন রেখে দুটি ইঞ্জিন গ্যাস কাটার দিয়ে কেটে আলাদা করা হয়। এর সাড়ে তিন ঘণ্টা পর আপ লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়। এরপর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ডাউন লাইন থেকে দুটি ইঞ্জিন ও ওয়াগনের বগি সরিয়ে ফেলে রেলওয়ে বিভাগের উদ্ধারকারী দল।

স্থানীয়রা বলেন, রেলকর্মীদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ভয়াবহ সিডিউল বিপর্যয়ে পড়েছেন যাত্রীরা। এছাড়া উদ্ধার অভিযান বিলম্বের কারণে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, রেলওয়ের যন্ত্রপাতি ও প্রযুক্তি আধুনিক করা প্রয়োজন। উদ্ধার কর্মীদের ঢিলাঢালা ভাবের কারণে উদ্ধার অভিযান দেরি হয়েছে।

তবে রেল কর্তৃপক্ষের দাবি, বিকল্প রেলরুটে ট্রেন চলাচল করার কারণে তাদের উদ্ধার অভিযান বিলম্বিত হয়েছে। তবে রাত দিন কাজ করে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ক্ষতিগ্রস্ত বগি ও ইঞ্জিন সরিয়ে নেওয়া হলে উত্তর পশ্চিমাঞ্চলীয় রেল রুটে ট্রেন চলাচল শুরু হয়।

পায় সাড়ে ৩১ ঘণ্টা বন্ধ থাকার পর ডাবল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেতাবুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের সব বগি উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে ক্ষতিগ্রস্ত বগি ও তেলের ওয়াগন সরিয়ে নেওয়া হয়েছে। আপ লাইন ক্লিয়ার আছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হানিফ আলী জানান, টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটি সকাল ১১টায় জয়দেবপুর স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগনালে পৌঁছানোর পর লাইন ক্রসিং করার সময় বিপরীত দিক থেকে আসা জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় একটি মালবাহী ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর যাত্রী বাহী ট্রেনে ও তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়া বগিগুলো সন্ধ্যা ৬টার দিকে সরিয়ে নেয়া হয়েছে। এখন রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওই লাইনে ট্রেন চলাচল শুরু করা হবে।

এদিকে, দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার কারণে জয়দেবপুর রেলওয়ের আপঘুন্টি স্টেশন মাস্টার মো. হাশেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখতে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X