ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৪:৪৯ এএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ
উপজেলা নির্বাচন

শোকজের জবাব না দেওয়ায় দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি

মো. আব্দুল মান্নান ও খন্দকার লিয়াকত হোসেন‌। ছবি : সংগৃহীত
মো. আব্দুল মান্নান ও খন্দকার লিয়াকত হোসেন‌। ছবি : সংগৃহীত

শোকজের সন্তোষজনক জবাব না দেওয়ায় মানিকগঞ্জের ঘিওরে ২ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতরা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান এবং জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন‌। নেতারা দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।

শনিবার (৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জনানো হয়। তারা দুজনেই ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে দলের সিদ্ধান্ত অমান্য করে বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান বলেন, দলীয় সিদ্ধান্ত যাই হোক জনগণের অনুরোধে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন জনগণের সেবা করে আসছি। এই মুহূর্তে নির্বাচন থেকে সরে গেলে জনগণ আমাকে মেনে নেবে না।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X