ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৫:৫৫ এএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের ডুবে আবু বকর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) বিকেলে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আবু বকর ওই এলাকার শাহরিয়ার আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু আবু বকর (দেড় বছর) বিকেলে বাড়ির উঠোনে খেলা করছিল। কিছুসময় পর শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরে স্বজনরা শিশু আবু বকরের মৃতদেহ বাড়িতে নিয়ে একইদিন রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ কালবেলাকে বলেন,পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা শুনিনি। এ বিষয়ে কোনো অভিযোগও পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।

এর আগে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকে গোসলে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) বিকেলে এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের মরদেহ উদ্ধার করেছে।

মারা যাওয়া দুই কিশোর হলেন, মো. আশরাফ (১৬) ও মো. তামিম (১৬)। তারা মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, মারা যাওয়ায় দুজনসহ পাঁচ বন্ধু মিলে মিরপুর থেকে দিয়াবাড়ি এলাকায় ঘুরতে আসে। তারা দিয়াবাড়ির ১৮ নম্বর সেক্টরের রংধনু সেতুর কাছে লেকে নেমে গোসল করতে থাকে। একসময় তারা লেকের মাঝামাঝি চলে যায়। সেখানে পানির গভীরতা বেশি থাকায় আশরাফ ও তামিম পানিতে ডুবে যেতে থাকে। এসময় অন্য তিনজন তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে আশরাফ ও তামিম পানিতে ডুবে যায়।

তিনি জানান, দুই বন্ধু ডুবে যাওয়ার পর অন্য তিনজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

তুরাগ থানার ওসি মো. শেখ সাদিক বলেন, ফায়ার সার্ভিস যাওয়ার পর পুলিশও সেখানে উপস্থিত হয়। মারা যাওয়া দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবেগঘন পোস্টে যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১০

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১১

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১২

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৩

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৪

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৫

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৬

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৭

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৮

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৯

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

২০
X