টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৮:৫০ এএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২২

ভূঞাপুরে পাগলা কুকুরের কামড়ে আহত দুই শিশু। ছবি : কালবেলা
ভূঞাপুরে পাগলা কুকুরের কামড়ে আহত দুই শিশু। ছবি : কালবেলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আহত‌দের ম‌ধ্যে গুরুতর দুজনকে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

শনিবার (৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কয়েকটি গ্রামের ২২ জন কুকুরের আক্রমণের শিকার হন।

আহতরা হলেন, উপজেলার নিকলা নয়াপাড়ার আজহারের ছেলে আম্বিয়া (৫৫) এবং একই গ্রামের নূরুল ইসলামের ছেলে জামাল হোসেন (৩২), উপজেলার কাগমারী পাড়ার মিজানুর রহমানের ছেলে তৌফিক (৭), গিলাবাড়ি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আলিফা (২৮), গোবিন্দাসী গ্রামের রফিকের ছেলে শামিউল (৮), মহিউদ্দিনের ছেলে সুজন মণ্ডল (৩০), চিতুলিয়াপাড়ার মোখলেছ মিয়ার মেয়ে মনিজা খাতুন (৮), চিতুলিয়াপাড়ার নাজমুল হুদার ছেলে সাফওয়াল ইসলাম (২), চিতুলিয়াপাড়ার শাহজাহানের স্ত্রী হোসনে আরা (৪৫), ভালকুটিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে বায়েজিদ ইসলামসহ আরও অনেকেই।

আহত সুজন মণ্ডল বলেন, ‘বা‌ড়ির ছাগলকে পাগলা কুকুর কামড়া‌তে দে‌খে এগি‌য়ে গে‌লে কুকুরটি আমার ওপর আক্রমণ করে। ওই কুকুরটি মানুষ ও পশু দেখলেই ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে ধেয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবারর পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সোবহান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সরবরাহ না থাকায় আহতদের ভ্যাকসিন দেওয়া যা‌চ্ছে না। তবে জেলা হাসপাতালে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার বলেন, পাগলা কুকুরটির বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ বিভাগে, নিকরাইল ইউনিয়ন ও গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যানদের অবহিত করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১০

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১১

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১২

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৫

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৬

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৭

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৮

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

২০
X