বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ১২:০২ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রামগড়ে বজ্রপাতে দুটি গরুসহ কৃষকের মৃত্যু

বজ্রপাতে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা
বজ্রপাতে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা

খাগড়াছড়ির রামগড়ে বজ্রসহ ঝড়বৃষ্টির সময় বাড়ির উঠানে দুটি গরুসহ গনজ মারমা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ মে) ভোর ৫টার উপজেলার ১নং ইউনিয়নের দুর্গম হাজাছড়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দোকান, বসতঘরসহ বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।

বজ্রপাতে মৃত গনজ মারমা দুর্গম হাজাছড়া গ্রামের বাসিন্দা কংজ্র মারমার ছেলে।

এলাকাবাসী জানায়, ভোর ৫টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় প্রচণ্ড ঝড়বৃষ্টি। এতে রামগড় বাজার, দারোগাপাড়া, মহামুনি ও হাজাছড়া পাড়াসহ ৫টি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ১৫ মিনিট স্থায়ী হওয়া এই ঝড়ে বাড়িঘর, আম, কলা, ফসল, বিদ্যুতের পিলার ও বিভিন্ন গাছ ভেঙে যায়। এতে এসব এলাকায় বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়।

হাজাছড়া পাড়া কার্বারি চাইলাপ্রু মারমা জানান, বজ্রপাতের সময় বাড়ির উঠানে বাঁধা গরু গোয়াল ঘরে আনতে গিয়ে গরুসহ তার মৃত্যু হয়েছে।

রামগড় থানার ওসি দেব প্রিয় দাস বলেন, ব্রজপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X