আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচবিবি পরিষদ নিয়ে জামাই-শ্বশুরের লড়াই

শ্বশুর আবু বক্কর সিদ্দিক মন্ডল (বাঁমে) ও জামাই সুমন চৌধুরী (ডানে)। ছবি : কালবেলা
শ্বশুর আবু বক্কর সিদ্দিক মন্ডল (বাঁমে) ও জামাই সুমন চৌধুরী (ডানে)। ছবি : কালবেলা

আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল (আনারস প্রতীক) ও তার আপন জামাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক সুমন চৌধুরী (টেলিফোন প্রতীক) ভোটের মাঠে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক্ষেত্রে স্বজনরা পড়েছেন বিপাকে। তবে ভোটের মাঠে জামাই-শ্বশুর কেউ কাউকে ছাড় দিতে নারাজ।

আগামী ২১ মে পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে শ্বশুর-জামাই ছাড়াও আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুনিরুল শহীদ মুন্না (মোটরসাইকেল প্রতীক), বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মন্ডল (দোয়াত-কলম প্রতীক), জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদুল আলম বেনু (কৈ মাছ) ও শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা (ঘোড়া প্রতীক)।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন। গত (২ মে) প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ভোটযুদ্ধে নেমেছেন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলায় আওয়ামী লীগ দুই গ্রুপে বিভক্ত। যার একটি অংশ নেতৃত্ব দিচ্ছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট সামছুল আলম দুদু, অন্যটিতে পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব। পাঁচবিবি উপজেলায় আওয়ামী লীগের দুটি গ্রুপের বিভক্তির প্রভাব গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দৃশ্যমান হয়েছে।

এবার প্রতীক হিসেবে নৌকা না থাকায় জটিল হয়ে উঠেছে সমীকরণ। প্রার্থী উন্মুক্ত থাকায় ‘নিজের লোককেই উপজেলা চেয়ারম্যান পদে বসাতে চান এমপি ও মেয়র। এ কারণে পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের পাঁচজন প্রার্থী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২ হাজার ৬১৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X