নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ কর্মীকে বেধড়ক কোপাল প্রতিপক্ষরা

আহত কর্মী মাহফুজ হোসেন। ছবি : কালবেলা
আহত কর্মী মাহফুজ হোসেন। ছবি : কালবেলা

রাজনৈতিক পূর্ব শত্রতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে বেধড়ক কোপানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। আহত ওই ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মিজানুর রহমান।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনায় ঘটে।

আহত ছাত্রলীগের কর্মী হলেন, সদর উপজেলার দোলেরভাগ গ্রামের মো. আব্দুলের ছেলে মাহফুজ হোসেন (২৫)। তিনি স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সমর্থক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রকলা বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ মাঠ থেকে খেলাধুলা করে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের সামনে মাহফুজের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার পায়ের বিভিন্ন অংশে চাপাতি দিয়ে বেধড়ক কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা মাহফুজকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) রেফার্ড করেন।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনের পর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের সমর্থক মো. বাবুকে মারধরের অভিযোগে করা মামলার আসামি ছিলেন মাহফুজ। ওই ঘটনার জেরেই মাহফুজের ওপরে হামলা হয়েছে বলে ধারণা পুলিশের।

আহত মাহফুজ হোসেন মুঠোফোনে বলেন, খেলাধুলা শেষে বাড়ি ফিরছিলাম হাইস্কুলের কাছাকাছি যেতেই মো. বাবু ও মেহেদীসহ ১০-১৫ আমার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই বাবু চাপাতি দিয়ে বেধড়ক কোপানো শুরু করে। পরে আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা স্থান ত্যাগ করে। এখন রাজশাহী মেডিকেলে আছি।

সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিমকে নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেলে (রামেকে) রেফার্ড করা হয়েছে। ভিকটিমের পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি, তবে হামলাকারীদের শনাক্তসহ আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X