পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য : পরশ

পিরোজপুরে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেন শেখ ফজলে শামস্ পরশ। ছবি : কালবেলা
পিরোজপুরে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেন শেখ ফজলে শামস্ পরশ। ছবি : কালবেলা

যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ’৭১-এ বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছিলেন যা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। আর ’৭৫-এর পর বাংলাদেশের সব অর্জন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একমাত্র শেখ হাসিনাই অপরিহার্য বাংলাদেশের জন্য। তার হাত ধরেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পরিণত হবে উন্নত রাষ্ট্রে।

শনিবার (১৮ মে) দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলে শামস্ পরশ এসব কথা বলেন।

পরশ বলেন, রাজনীতির সংস্কৃতি পরিবর্তনে প্রত্যয় ব্যক্ত করছে এ সম্মেলন। আপনাদের সমর্থন এবং সহযোগিতায় অন্ধকার কাটিয়ে সাম্প্রতিককালে মানবিক যুবলীগে আবর্তিত হয়ে আলোর দিকে ধাবিত আমাদের এ প্রাণের সংগঠনটি। আওয়ামী যুবলীগের একটা প্রধান কাজ হবে ভবিষ্যতের নেতৃত্ব সৃষ্টি করা। শুধু নিজে নেতা হওয়ার মধ্যে নেতার কৃতিত্ব না। ভবিষ্যতের নেতৃত্ব সৃষ্টি করার মধ্যে তার প্রকৃত সফলতা। এ ছাড়া যুবলীগের বিশেষ কয়েকটি দায়িত্ব রয়েছে।

প্রথমত যুবলীগকে যে কোনো মূল্যে বঙ্গবন্ধুকন্যার অর্জনসমূহ আমাদের নির্ণয় করতে হবে এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র আমাদের রাজপথে মোকাবিলা করতে হবে। মনে রাখবেন এই দিন দিন না। সামনে যে দিন আসছে আমাদের যুবসমাজের জন্য, সামনের প্রজন্মের জন্য, দক্ষতার কোনো বিকল্প নাই।

সুতরাং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই যুবসমাজকে যুব শক্তিতে রূপান্তর করতে হবে। মানুষকে শোষণ নির্যাতন করা যাবে না। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের আগামীর বাংলাদেশ গড়ার জন্য যুবসমাজকে তৈরি থাকতে হবে। যুবশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। যুবশক্তি এমন একটা শক্তি যা শুধু পেশিশক্তি নির্ভর না। এটা পেশির সঙ্গে সঙ্গে মেধা এবং দক্ষতা দ্বারা বলীয়ান।

পরশ বলেন, বঙ্গবন্ধুর পর বাঙালির মুক্তির সংগ্রাম আর মুক্তিযুদ্ধের আদর্শে আলোকবর্তিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে আমার পিতা শেখ ফজলুল হক মনি ছিলেন অবিচল। বাংলাদেশ সৃষ্টির প্রশ্নে ছিলেন আপসহীন। সেই ধারাবাহিকতার লক্ষ্যে আমি প্রত্যাশা করি আপনারা এমন নেতৃত্ব নির্বাচন করবেন যারা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের প্রশ্নে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অতএব আগামী দিনের যুবলীগের নেতৃত্ব নির্বাচনে আপনারা সাহসী কর্মী বান্ধব সৎ এবং দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচন করবেন বলে মনে করি।

পরশ আরও বলেন, বিএনপি-জামায়াত সরকার এদেশের জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। আর শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ এ দেশ থেকে নির্মূল করে দিয়েছে। বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে দিয়েছে। সুতরাং বিরোধী বন্ধুদের বলতে চাই ক্ষমতার লোভে মিথ্যাচার এবং অপ্রচারের অপরাজনীতি বন্ধ করেন।

বিএনপির অপরাজনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে পরনির্ভর রাজনীতি। তাদের এদেশের জনগণের বদলে বিদেশি শক্তির ওপর অতিনির্ভরতা। তার অন্যতম কারণ কোনো জাতীয় সংকটে তারা কখনোই জনগণের পাশে দাঁড়ায়নি। এখন বিএনপি হতাশাগ্রস্ত একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১০

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১১

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১২

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১৩

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৪

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৫

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৬

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৮

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৯

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

২০
X