ভালুকা (ময়মনসিং) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভালুকায় কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ময়মনসিংহের ভালুকায় কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
ময়মনসিংহের ভালুকায় কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মায়ের মসজিদ এলাকায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাইদা কালেকশনের (লাবীব গ্রুপ) পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় প্রায় দুই ঘণ্টা সড়কে যানজটের সৃষ্টি হয়।

সোমবার (৬ মে) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকার রাইদা কালেকশনের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। তারা বেতনের হারে ঈদ বোনাস কম, কাজের রেট কম, হাজিরা বোনাজ কম, ডিএমডি মাজাহারুল ইসলাম কর্তৃক ছাঁটাইয়ের হুমকি ও হয়রানির প্রতিবাদ জানায়। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পুলিশ জানায়, দাবি আদায়ে সকালে মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে প্রায় ১০-১২ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজটের দেখা দেয়।

খবর পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. আলীনূর খান, ময়মনসিংহ শিল্পপুলিশের এসপি মো. মিজানুর রহমান, ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি পূরণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্পপুলিশ ময়মনসিংহের (৫) এসপি মো. মিজানুর রহমান কালবেলাকে বলেন, রাইদা কালেকশনের (লাবীব গ্রুপ) শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটির কিছু টাকা বকেয়া ও কাজের রেট নিয়ে মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X