টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৯:৩০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলে গোপন ছবি, ডিলিট না করায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা রাকিব সাহরিয়ার মুরাদ। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেতা রাকিব সাহরিয়ার মুরাদ। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানির ছেলে ছাত্রলীগ নেতা রাকিব সাহরিয়ার মুরাদকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৬ মে) বিকেলে উপজেলার শামলাপুর বাজারে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত রাকিব সাহরিয়ার টেকনাফ বাহারছড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মুরাদের স্বজনরা জানান, আদিল ও রফিকের সঙ্গে কয়েকদিন আগে মুরাদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আজ বিকেলে ধারালো অস্ত্র দিয়ে মুরাদ ও তার ভাই মামুনকে শামলাপুর বাজারে কোপানো হয়। আহত অবস্থায় মুরাদ ও মামুনকে শামলাপুর বাজার থেকে নিয়ে আসেন তাদের এক প্রতিবেশি। গাড়িতে মুরাদের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করে। তার ভাই মামুন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন বলেন, নিহত মুরাদ বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ ওসমান গনি বলেন, মুরাদ ও রফিকুল দুই বন্ধু ছবি আদান-প্রদানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। রফিকুলের ছুরিকাঘাতে নিহত হয় মুরাদ। লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি, মামলার বিষয়ে জানতে চাইলে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১০

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১১

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৩

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৪

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১৫

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১৬

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৮

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৯

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

২০
X