মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রপাতে ২ জনের মৃত্যু  

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মাদারীপুরে পৃথক জায়গায় বজ্রপাতে এক শ্রমিক ও একজন কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) দুপুরে কুমার নদীতে গোসল করতে নেমে সঞ্জিত বল্লভ (৩৫) ও বিকেলে বাড়ির আঙ্গিনায় থাকা গরু গোয়ালে রাখতে যাওয়ার সময় জসিম হাওলাদার (৪২) বজ্রপাতে নিহত হয়েছে।

সনজিত বল্লভ গোপালগঞ্জের কোটালিপাড়া কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি এলাকার নগেন বল্লভের ছেলে। তিনি মাদারীপুর পুরানবাজার আজমিরি মিষ্টান্ন ভাণ্ডারে শ্রমিক হিসেবে কাজ করতেন। অপরজন নিহত জসিম হাওলাদার কালকিনি উপজেলা কয়ারিয়া ইউনিয়নের মোল্লার হাট রামারপোল গ্রামের হান্নান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পুরাতন বিসিক শিল্পনগর এলাকায় কুমার নদীতে গোসল করছিলেন সঞ্জিত বল্লভ। হঠাৎ নদীতে বজ্রপাতের সময় পানিতে গোসলরত অবস্থায় অচেতন হয়ে যান তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, জসিম হাওলাদার সোমবার বিকেলে বাড়ির আঙ্গিনায় থাকা গরু গোয়ালে রাখতে যান। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা খবর পেয়েছি বজ্রপাতের ঘটনায় পৃথক স্থানে দু'জন নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১০

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১১

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১২

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৩

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৪

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৭

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৮

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৯

টিভিতে আজ যত খেলা

২০
X