পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ইউপি সদস্য আটক

ইউপি সদস্য তরিকুল ইসলাম। ছবি : কালবেলা
ইউপি সদস্য তরিকুল ইসলাম। ছবি : কালবেলা

পঞ্চগড়ের বোদা উপজেলায় অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকার অভিযোগে তরিকুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

অভিযুক্ত ইউপি সদস্য তরিকুল ইসলাম পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

মঙ্গলবার (৭ মে) বিকেলে ওই নারীর ছেলে আজাহার আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার (৬ মে) গভির রাতে একই ইউনিয়নের উৎকুরা পশ্চিমপাড়া এলাকায় ওই নারীর সঙ্গে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে গেলে স্থানীয়রা হাতে নাতে তাকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ইউপি সদস্য ওই নারীকে জমি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক গড়ে আসছিল। একই সঙ্গে এলাকার অন্য নারীদেরও উত্যক্ত করত বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার রাতে স্থানীয়রা ইউপি সদস্য তরিকুল ইসলাম তার ওয়ার্ডের হাজেরা খাতুন নামে এক নারীর সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত থাকায় হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ জানালে খবর পেয়ে তরিকুল ইসলামকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন, মামলার প্রেক্ষিতে ওই নারীর জবানবন্দি রেকর্ডসহ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে জরুরি ৩ নির্দেশনা জারি

আকস্মিক বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চলমান সব পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের 

হুতি বিদ্রোহীদের বহনকারী ইরানি বিমানকে ঠেকাতে ইয়েমেনের বিমানবন্দরে হামলা

আঙিনায় পোঁতা ছিল ইজিবাইক চালকের মরদেহ, দম্পতি আটক

ভারী বর্ষণ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দিচ্ছে ভিএআর? সামনে এল পরিসংখ্যান

অস্ট্রেলিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আদান-আজওয়াফ

জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

১০

বিশ্বকাপে ধার করা বুট পরে রেকর্ড, ৬৮ বছরেও ভাঙতে পারেনি কেউ

১১

মন্দির করা কি আমার অপরাধ: হরিদাস

১২

হরিদাস চন্দ্রের গ্রেপ্তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা ও ‍মুক্তি দাবি

১৩

টানা বৃষ্টিতে ধসে পড়ল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

১৪

জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে বসে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী

১৫

সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

১৬

ডায়মন্ডের নেকলেস চুরির অভিযোগে দুই নারী রিমান্ডে

১৭

স্বপ্ন, সাহস ও সৃষ্টির অমর নাম নুরুল ইসলাম বাবুল

১৮

ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

১৯

রাতভর পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ

২০
X