সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভোটার শূন্য কেন্দ্র, ভোটারদের অপেক্ষায় এজেন্টরা

সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ভোটার শূন্য কেন্দ্র। ছবি : কালবেলা
সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ভোটার শূন্য কেন্দ্র। ছবি : কালবেলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সীতাকুণ্ড উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

তবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, ভোটকেন্দ্রগুলো ভোটার শূন্য। ভোটারদের জন্য অপেক্ষা করছেন বিভিন্ন প্রার্থীর এজেন্টরা। এরমধ্যে ভোট দিয়েছেন হাতেগোনা কয়েকজন ভোটার।

সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার সিরাজউদ্দিন বলেন, এ কেন্দ্রের ভোটার সংখ্যা তিন হাজার ১৭৫ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৮টি বুথের মধ্যে ভোট পড়েছে ১ দশমিক ৫১ শতাংশ। সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। যার কারণে ভোটার উপস্থিতি অনেকটা কম। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিসাইটিং অফিসার মিটন ঘোষ বলেন, এ কেন্দ্রে ৪৫৯৬ জন ভোটার রয়েছে। ১০টি বুথের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৬৪টি ভোট পড়েছে।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ভোটকেন্দ্রের প্রিসাইটিং অফিসার আমিনুর রহমান বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৪ হাজার পাঁচজন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ভোট করেছে ৬৫টি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। এ ছাড়া উপজেলায় দুজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।

উপজেলার ভোটার সংখ্যা তিন লাখ ২০ হাজার ১৯৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ৬৯ হাজার ৩৮০ জন এবং মহিলা ভোটার সংখ্যা এক লাখ ৫০ হাজার ৭০৯ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

১০

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

১১

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

১২

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

১৩

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৪

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

১৬

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

১৭

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১৯

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

২০
X