গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৩:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সালিশের কথা বলে ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

রাজু ইসলাম বাবু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি খলিল ফকির। ছবি : কালবেলা
রাজু ইসলাম বাবু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি খলিল ফকির। ছবি : কালবেলা

সালিশের কথা বলে ডেকে নিয়ে রাজু ইসলাম বাবু (৩২) নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। এ মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১০ মে) বিকেলে র‌্যাব-১৩-এর সিপিসি-৩ ও র‌্যাব-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া মো. খলিল ফকির (৫২) গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার আমলাগাছী গ্রামের মৃত দবির ফকিরের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে খলিল ফকিরের সঙ্গে রাজু ইসলাম বাবুসহ তার পরিবারের লোকজনের বিরোধ চলে আসছিল। এ বিরোধ মীমাংসা করতে সালিশ বৈঠকের ব্যবস্থা করেন স্থানীয়রা।

ঘটনার দিন ১৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খলিল ফকির মোবাইল ফোনের মাধ্যমে রাজু ইসলাম বাবুকে সালিশে আসতে বলেন।

ঘটনাস্থলে পৌঁছালে পূর্ব পরিকল্পনা মতো রাম দা, কুড়াল, লোহার রড, দেশীয় অস্ত্র, লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে খলিল ফকির ও তার সহযোগীরা রাজু ইসলামকে বুকে, পেটে ও পিঠে আঘাত করেন।

এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাজুর বোন আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে গাইবান্ধার পলাশবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১০

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১১

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১২

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৩

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৪

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৫

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৬

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৭

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৮

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৯

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

২০
X