বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

চোর নিয়ে গেছে একমাত্র সম্বল, দিশাহারা বৃদ্ধ দম্পতি

আয়ের একমাত্র উৎস চুরি হওয়ায় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ দম্পতি। ছবি : কালবেলা
আয়ের একমাত্র উৎস চুরি হওয়ায় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ দম্পতি। ছবি : কালবেলা

আয়ের একমাত্র উৎস হারিয়ে মাথায় হাত বৃদ্ধ মান্নান সরদার ও তার সহধর্মিণীর। গোয়ালঘরে থাকা তাদের একমাত্র সম্বল ২টি গাভি ও বাছুর নিয়ে গেছে চোরের দল। ওই দুই গাভির দুধ বিক্রি করেই সংসার চলত তাদের। এখন গোয়ালঘরে বসেই কাঁদছেন বৃদ্ধ।

চাঁদপুর পৌর শহরের ১৪নং ওয়ার্ডের শিলন্দিয়া মঠখোলার বাসিন্দা মো. মান্নান সরদার। শুধু ৫৫ বছর বয়সী এ বৃদ্ধের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে তা নয়। চাঁদপুরে কোরবানি ঈদের আগে ঘটছে এমন অহরহ ঘটনা।

সরেজমিনে গিয়ে চাঁদপুর পৌর শহরের ১৩নং ওয়ার্ডের ওয়াপদা গেটের প্রবাসফেরত আব্দুর রশীদ গাজীর সঙ্গে কথা হলে তিনি বলেন, রাত আড়াইটা ৩টা বাজলেই এখনো আঁতকে উঠি। আমার ৩টি গরুও নিয়ে গেছে চোরের দল। থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। পাশের এলাকার মান্নান সরদারের গরু চুরির খবর পেয়ে নিজের চুরি যাওয়া গাভী গরু ও বাছুরের কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন এ যুবক।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, থানা পুলিশ চেকপোস্টসহ গরু চোর চক্রকে ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে । দ্রুতই গরু উদ্ধারসহ এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

তবে আর কোনো আশ্বাস নয়। বরং দ্রুত চোর শনাক্ত ও গরু উদ্ধারের তৎপরতা দেখতে চান ভুক্তভোগীরা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X