নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নিহত মামুন সমাদ্দার। ছবি : কালবেলা
নিহত মামুন সমাদ্দার। ছবি : কালবেলা

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মামুন সমাদ্দার (২২) নামে একজন নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়। শনিবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামে। মামুন ওই গ্রামের বাবুল সমাদ্দারের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্সের প্রথম বর্ষের ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন সমাদ্দার সকালে খুলনা যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী কাজেম আলীকে (৩৬) ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষনা করেন।

আহত কাজেম আলীকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি উজিরপুর গ্রামের আজিজ মন্ডলের ছেলে।

সদর থানার ওসি সাইফুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X