সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অক্সিজেন সিলিন্ডারে মিলল ২ কোটি টাকার ইয়াবা

ইয়াবা পাচারে ব্যবহৃত জব্দকৃত অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা
ইয়াবা পাচারে ব্যবহৃত জব্দকৃত অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সে চড়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা।

রোববার (১২ মে ) বিকেল ৩টায় উপজেলার মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ সময় গাড়ি থেকে একজন পালিয়ে যায়।

আটককৃত মো. ইসহাক (২৪) টেকনাফ এলাকার উত্তর নীলা আমতলী এলাকার বাসিন্দা মো. কামাল হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, বিপুল ইয়াবা নিয়ে টেকনাফ থেকে নারায়ণগঞ্জের দিকে আসছে একটি অ্যাম্বুলেন্স । এমন গোপন তথ্যের ভিত্তিতে মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে আমরা অবস্থান নিই। পরে আমরা সন্দেহজনক অ্যাম্বুলেন্স তল্লাশি করে অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হই। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এর পূর্বেও সে এই পদ্ধতিতে একাধিকবার মাদক সাপ্লাইয়ের সঙ্গে জড়িত ছিল।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X