সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৩:৫৫ পিএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গোল্ডেন না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস না পাওয়ায় রাফসান জানি (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১২ মে) দুপুরে সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন পুরাতন বাবুপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের এক স্বজন জানান, রাফসানের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকায়। সে শহরের পুরাতন বাবুপাড়া এলাকায় সাবেক পৌর কাউন্সিলর মো. মোসলেম উদ্দিনের ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থেকে লেখাপড়া করত। সে ওই এলাকর আব্দুর রহমানের ছেলে।

নিহত জানির সহপাঠীরা জানায়, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় জানি সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ- ৫ পায়। কিন্তু জানির বিশ্বাস ছিল সে গোল্ডেন এ প্লাস পাবে। কিন্তু পরীক্ষার ঘোষিত ফলাফলে গোল্ডেন এ প্লাস না পাওয়ায় মনোকষ্টে বাসায় এসে কান্নায় ভেঙে পড়ে। একপর্যায়ে ঘরে ভেতর ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ সময় বাসার অন্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ওসি মো. শাহ আলম জানান, খবর পেয়ে লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। পরে লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১০

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১১

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১২

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৩

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৪

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৫

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৬

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৭

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

১৮

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

১৯

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

২০
X