ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ ঘটনায় গ্রেপ্তার ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারীর ডিমলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ মে) বিকালে ডিমলা সদর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই যুবক হলেন- আদিল শাহারিয়ার ও সাইদুজ্জামান সৈকত।

এজাহার সূত্রে জানা গেছে, শনিবার বিকালে স্কুল শেষে বাড়ি ফেরার সময় ডিমলা স্টারল্যান্ড স্কুলের সামনে পৌঁছলে আদিল শাহারিয়া ও সৈকত ওই ছাত্রীর পথরোধ করে। তারা তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে ডিমলা ফজিলাতুন্নেসা স্কুলের পেছনে নিয়ে যায়। সেখানে প্রমিত দাস নামে আরেক যুবক ছিল। তিনজন স্কুলছাত্রীকে কুস্তাব দেয় এবং বিভিন্ন স্পর্শকাতর জায়গায়ও স্পর্শ করে ভিডিও ধারণ করে। প্রমিত দাসের বাড়িতে না গেলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয় তিন যুবক।

পরে জোর করে স্কুলছাত্রীকে প্রমিত দাসের বাড়িতে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে এবং স্কুলছাত্রীকে উদ্ধার করে। রোববার (১২ মে) সন্ধ্যার পর ডিমলা থানায় মামলা করেছে স্কুলছাত্রীর বাবা। পরে তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য পাঠানো হয়।

ডিমলা থানার ওসি দেবাশীষ কুমার রায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X