ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকাকে বিয়ে করতে বাবা-মায়ের কাছে বায়না, না পেয়ে আত্মহত্যা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বগুড়ার ধুনটে প্রেমিকাকে বিয়ে করতে না পেরে বাবা-মায়ের ওপর অভিমান করে মোহন প্রামাণিক (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিল গ্রামের মিলন রহমানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, কৃষক মোহন প্রামাণিক স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কয়েক মাস ধরে ওই প্রেমিকাকে বিয়ে করবে বলে বাবা-মায়ের কাছে বায়না ধরে। কিন্তু বয়স কম হওয়ায় তাকে বিয়ে করাতে রাজি হয়নি পরিবারের লোকজন। এতে পরিবারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে মোহন।

এ অবস্থায় রোববার রাত ৮টার দিকে পরিবারের লোকজনের অজান্তে মোহন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১০টার দিকে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে মোহনের মৃত্যু হয়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, প্রেমের কারণে পরিবারের ওপর অভিমান করে মোহন আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। সোমবার সকালের দিকে মোহনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১০

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১১

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১২

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৩

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৪

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৫

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৬

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৭

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৮

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৯

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

২০
X