আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তিন দিন বন্ধ থাকবে আগরতলা-আখাউড়া-কলকাতা বাস সার্ভিস

আখাউড়া স্থলবন্দর চেকপোস্টের একটি চিত্র। ছবি : কালবেলা
আখাউড়া স্থলবন্দর চেকপোস্টের একটি চিত্র। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা সড়কের গাজীর বাজার এলাকায় জাজী গাংয়ের ওপর নির্মাণাধীন সেতুর পাশে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। যে কারণে বৃহস্পতিবার (১৬ মে) থেকে ১৮ মে পর্যন্ত সড়কের ওই অংশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এতে প্রভাব পড়বে বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে। বন্ধ থাকবে আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীরবাজার এলাকায় বেইলি সেতুর বদলে নতুন পি সি গার্ডার সেতুর নির্মাণকাজ চলমান। নির্মাণাধীন সেতুর পাশে বিদ্যমান বিকল্প সড়কটি বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ বিধায় সেখানে বেইলি সেতু স্থাপনের কাজ করার জন্য আগামী ১৬ মে রাত ১০টা থেকে ১৮ মে রাত ১০টা নাগাদ সব প্রকার যানবাহন বন্ধ থাকবে। তাই জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকার বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হলে সেখানে আরেকটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তার কাজ চলমান। এদিকে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচলের জন্য একটি বিকল্প সড়ক করে দেওয়া হয়। কিন্তু বর্ষা মৌসুমে ওই বিকল্প সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। ভারত থেকে পাহাড়ি ঢল নেমে এলে বিকল্প সড়কটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সড়কের ওই অংশ থেকে আখাউড়া স্থলবন্দরের দূরত্ব আধা কিলোমিটারের মতো। বড় যানবাহন চলাচল করতে ওই সড়কটি বাদে আর বিকল্প সড়ক নেই। যে কারণে বন্দরের বাণিজ্যিক কার্যক্রমের প্রভাব পড়বে। পাশাপাশি উল্লেখিত সময়ে বন্ধ থাকবে আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাসিবুল হাসান সাংবাদিকদের বলেন, ‘সড়ক বন্ধ সংক্রান্ত চিঠি পেয়েছি। তবে ওই সময়ে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রাখা বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। বিকল্প সড়ক দিয়ে ছোট যানবাহনে করে মাছ রপ্তানি স্বাভাবিক রাখা ও আমদানি করা পণ্য এনে বন্দরে রাখা সম্ভব বিধায় আমরা বাণিজ্যিক কার্যক্রম ঘোষণা দিয়ে বন্ধ না করার বিষয়টি চিন্তা করছি। বড় যানবাহন চলাচলে বিকল্প সড়ক না থাকায় আন্তর্জাতিক বাস সার্ভিস বন্ধ থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তর-পূর্ব ভারতে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে- হিমায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট, ভোজ্যতেল, তুলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১০

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১১

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১২

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৩

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৪

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৫

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৭

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X