বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

সরকারি গাছ কেটে মামলা খেলেন বিএনপি নেতা!

কেটে ফেলা গাছগুলো। ছবি : কালবেলা
কেটে ফেলা গাছগুলো। ছবি : কালবেলা

বগুড়ার গাবতলীতে সড়কের পাশের সরকারি ১০টি ফলজ গাছ কেটে ফেলার অভিযোগে বিএনপি নেতা আহম্মেদ সুমন ও তার চাচার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

রোববার (১২ মে) মধ্যরাতে গাবতলী মডেল থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের নায়েব আনিছুর রহমান বাদী হয়ে ওই বিএনপি নেতা ও তার চাচার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলায় অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। তবে গত সোমবার (১৩ মে) পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আহম্মেদ সুমন গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নেপালতলী ইউনিয়নের শাহাবাজপুর কালুডাঙ্গা গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি দুর্বা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে এলাকায় নিজের পরিচয় দিয়ে থাকেন। এরআগে শনিবার দুপুরে প্রায় শতাধিক লোকজন নিয়ে উপজেলার নেপালতলী ইউনিয়নের শাহাবাজপুর কালুডাঙ্গা গ্রামে বুরুজ ভিটাপাড়া সড়কের ধারে ১০টি গাছ কেটে ফেলেন সুমন।

গ্রামবাসীরা বলছেন, দূর থেকে ওই নেতার হেলিপ্যাডসহ বিলাসবহুল বহুতল বাড়ির আলোকসজ্জা দেখা যায় না। এছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচল নিয়ে সুমনের বিরক্তির কারণ হয়ে উঠেছিল গাছগুলো। এজন্য দলবল নিয়ে গাছগুলো কেটে ফেলেছেন তিনি। গাছ কাটতে বাধা দিতে গেলে গ্রামবাসীদের হেনস্তাও করা হয়।

গাবতলী পৌর এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটর দূরে শাহাবাজপুর কালুডাঙ্গা গ্রামে বুরুজ ভিটাপাড়া সড়ক। প্রায় ২০ বছর আগে ওই সড়কে নিজ বাড়ির সামনে স্কুল শিক্ষক আব্দুর রহমান প্রামানিক ১০টি ফলজ গাছ রোপণ করেছিলেন। বছর পাঁচেক আগে গাছগুলো রেখেই বিএনপি নেতা সুমনের বাড়ি পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করে দেয় এলজিইডি।

খোঁজ নিয়ে জানা যায়, কালুডাঙ্গা গ্রামে বুরুজ ভিটাপাড়ায় আট ফিট পাকা সড়কের ধারে ১০টি ফলজ গাছ কেটে রাখা হয়েছে। এরমধ্যে আম, বেল, চালতা ও জলপাই গাছ আছে। পাঁচটি গাছে অসংখ্য আম ধরেছিল।

স্কুল শিক্ষক আব্দুর রহমান জানান, গেলো বেশ কিছুদিন ধরেই গাছগুলো কেটে ফেলতে নানাভাবে চাপ দিয়ে আসছিলো সুমন। শনিবার দুপুরে বহিরাগতদের সঙ্গে নিয়ে গাছগুলো কেটে ফেলে রেখে চলে যান তিনি।

আব্দুর রহমান বলেন, গাছগুলো আমি লাগিয়েছিলাম ঠিকই তবে গাছের ফল গ্রামের সবাই যার যার ইচ্ছে মতো নিয়ে যায়। সড়কের পাশে গাছ হওয়ায় সবাই সুবিধা পেতো।

জানতে চাইলে বিএনপি নেতা আহম্মেদ সুমন বলেন, গ্রামের ওই সড়কটি আমার বাবা হারুনুর রশিদ মাস্টারের নামে করা। পরিচিতদের মাধ্যমে গ্রামের ওই সড়কটির বরাদ্দও আমি এনেছিলাম। সম্প্রতি আবারও সড়কটি সংস্কার ও প্রসস্ত করতে একটি বরাদ্দ এসেছে। তাই সড়ক সংস্কারের জন্য গ্রামবাসীরা গাছগুলো কেটেছেন। আমি সেখানে উপস্থিত ছিলাম।

তিনি আরও বলেন, আমার ও চাচার বিরুদ্ধে মামলা হয়েছে শুনেছি। এখন আইনিভাবে বিষয়টি মোকাবিলা করা হবে।

গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গাছগুলো যেহেতু সড়কের ধারে ছিল তাই এর মালিকানাও সরকারের। এজন্য ইউএনও অফিসের নায়েব বাদী হয়ে মামলা করেছেন। গাছগুলো সেখানে ইউপি সদস্যর জিম্মায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

১০

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১১

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১২

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

১৩

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

১৪

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মুখ খুললেন বেলিংহ্যাম

১৬

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

১৭

শীতলক্ষ্যায় নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১৮

আমি কারও জমি দখল করিনি: কাফি

১৯

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

২০
X