দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভিডিও দেখে আঙ্গুর চাষে সফল আনোয়ার

বাগানে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর। ছবি : কালবেলা
বাগানে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর। ছবি : কালবেলা

বাগানজুড়ে সারি সারি গাছের মাচায় থোকায় থোকায় ঝুলছে ভারতীয় মিষ্টি জাতের গোল আঙ্গুর। বাগানের এক পাশে আঙ্গুর গাছের পরিচর্যা করছেন কৃষক আনোয়ারসহ আরও চারজন শ্রমিক। আর মাত্র ১০-১৫ দিন পর আনোয়ারের বাগানের পাকা আঙ্গুর বিক্রি শুরু হবে।

আঙ্গুর চাষি আনোয়ারের বাড়ি কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা গ্রামে। তিনি পার্শ্ববর্তী গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাস গ্রামের ৬০ শতাংশ জমিতে ভারতীয় মিষ্টি গোল আঙ্গুর চাষ করেছেন। তার বাগানে রয়েছে ৩০০ গাছ। এবারই প্রথম তার বাগানে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ শুরু হয়েছে। প্রতিদিন শত শত মানুষ আঙ্গুর বাগান দেখতে ভিড় করছেন।

জানা গেছে, প্রথমে আঙ্গুর চাষের ভিডিও দেখে উদ্বুদ্ধ হন আনোয়ার। পরে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩০০ আঙ্গুর চারা এনে বাগানে রোপণ করেন। এরপর বাগান পরিচর্যায় ১০ জন শ্রমিক নিয়োগ দেন। তাদের পাশাপাশি তিনি নিজেও বাগান পরিচর্চার কাজ করেন। দীর্ঘ ১৫ মাস পরিচর্যার পর প্রতিটি গাছে প্রায় ১৫ থেকে ২০ কেজি করে আঙ্গুর ধরেছে।

আনোয়ার বলেন, আঙ্গুর চাষের ভিডিও দেখে চাষের ইচ্ছা হয়। এরপর চুয়াডাঙ্গা থেকে আঙ্গুর গাছের চারা সংগ্রহ করে নিয়ে আসি। এরপর বাগানে রোপণ করি। বর্তমানে বাগানে ৩০০ আঙ্গুর গাছ আছে। এর মধ্যে ২৫০টি গাছে থোকায় থোকায় আঙ্গুর ধরেছে। বাকি ৫০টি গাছে পরে ফলন আসবে। আর ১০-১৫ দিন পর আঙ্গুর পেকে যাবে। ৫ হাজার কেজি আঙ্গুর পাব আশা করছি। প্রায় ১০ লাখ টাকা বিক্রি করতে পারব।

তিনি আরও বলেন, প্রথমবার এক বছরের মাথায় প্রচুর আঙ্গুর ধরেছে। প্রতিটি গাছ থেকে ১৫ থেকে ২০ কেজি করে ফল পাওয়া যাবে। বছরে দুইবার চাষে প্রতি গাছ থেকে ৫০ থেকে ৬০ কেজি ফল পাওয়া যায়। একটি চারা থেকে অপর চারা ৭-৮ ফুট দূরত্বে লাগানো হয়েছে। এ গাছ লাগানোর আগে জমি প্রস্তুত করে প্রতিটি গর্তে ইটের গুঁড়া, মোটা বালু ও জৈব সার মাটির সঙ্গে মিশ্রণ করা হয়েছে। প্রতিটি গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করা হয়েছে যাতে পানি জমে না থাকে এবং দ্রুত লম্বা ও উঁচু হয়। বাগানের ফলগুলো দেখলে আমার চোখ জুড়িয়ে যায়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেন, দেবিদ্বার উপজেলা ধলাহাস গ্রামে কৃষক আনোয়ার হোসেন প্রথমবারের মতো আঙ্গুর চাষ করছেন। এটি উচ্চ মূল্যের লাভজনক ফসল। গত বছর ফেব্রুয়ারি উনি চাষ শুরু করেন। উপজেলা কৃষি অফিস থেকে কর্মকর্তা গিয়ে তাকে পরামর্শ প্রদান করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

সাত বছর বয়সে হারিয়েছিল / ২১ বছর পর বাবা-মায়ের কাছে ফিরলেন রিনা

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ প্রস্তাবে রেকর্ড সাফল্য

মধ্যপ্রাচ্যের দুই দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

১০

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি প্রেস ক্লাব

১১

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

১২

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

১৩

পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

১৪

এইচএসসি পরীক্ষা / ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়ার অভিযোগ

১৫

যেভাবে তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা আটকে দিয়েছিলেন এরদোয়ান

১৬

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

১৭

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

১৮

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

১৯

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

২০
X