কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

গরমে তরমুজের চাহিদা বেড়েছে দ্বিগুণ

তরমুজ বিক্রেতা ও ক্রেতা। ছবি : কালবেলা
তরমুজ বিক্রেতা ও ক্রেতা। ছবি : কালবেলা

অসহনীয় গরমে অস্বস্তিতে জনজীবন। একটু পরপরই গলা শুকিয়ে যাচ্ছে। সামনে তরল ও রসযুক্ত যা পাচ্ছে তা-ই খেয়ে নিচ্ছে পথচারীরা। সেটা যদি হয় তরমুজ, তাহলে তো কথাই নেই।

গ্রীষ্মের তীব্র দাবদাহে তরমুজের চাহিদা বেড়ে যাওয়ায় নেত্রকোনার কেন্দুয়ায় বেশি দামে বিক্রি হচ্ছে তরমুজ। খরতাপে তরমুজের পাশাপাশি চাহিদা বাড়ছে ডাব, বেল, বাঙ্গি, আনারসের। তবে তা দ্বিগুণ দাম দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের।

হঠাৎ দাবদাহ বেড়ে যাওয়ায় বর্তমানে কেন্দুয়া বাজারে ছোট সাইজের ১০০ টাকার তরমুজ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ সপ্তাহখানেক আগেও তরমুজের দাম ছিল স্বাভাবিক পর্যায়ে।

কেন্দুয়া বাজারে দেখা যায়, ছোট, মাঝারি ও বড় সাইজের তরমুজ আগের তুলনায় বেশি দামে বিক্রি করছেন বিক্রেতারা। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বেশি দিয়ে কিনতে হয়।

ব্যবসায়ীরা জানান, ছোট সাইজের ১০০ তরমুজ ৯ হাজার টাকার পরিবর্তে ১৮ হাজার টাকা, মাঝারি সাইজের তরমুজ ১৮ হাজারের পরিবর্তে ২৬ হাজার টাকা ও বড় তরমুজ ২২ হাজার টাকার পরিবর্তে ৩৮ হাজার টাকায় কিনতে হচ্ছে। এ কারণে তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এদিকে খুচরা একটি ছোট সাইজের তরমুজ ২০০-২৫০ টাকা, মাঝারি ৩০০-৩৫০ টাকা এবং বড় তরমুজ বিক্রি হচ্ছে ৫০০-৫৫০ টাকা দরে। এ দামে তরমুজ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

তরমুজ ব্যবসায়ী রবি মিয়া জানান, আমরা উত্তরবঙ্গ থেকে তরমুজ ক্রয় করে থাকি, আর প্রতিটি তরমুজ আগের চেয়ে বেশি দামে কিনতে হয়, তাছাড়া পরিবহন ও শ্রমিকের খরচ বেশি দিতে হয় বিধায় আগের চেয়ে একটু বেশি দামে বিক্রি করতে হয়।

আরেক ব্যবসায়ী পন্ডিত মিয়া বলেন, তরমুজের দাম শুরুতেই তুলনামূলক স্বাভাবিক ছিল। এখন তা বেড়ে দ্বিগুণ হয়েছে। এ কারণে ক্রেতাও কম। দৈনিক ২০০ তরমুজ বিক্রি করতে কষ্ট হয়।

তরমুজ ক্রেতা আসাদুল করিম বলেন, গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। গরমে তরমুজ না হলে প্রশান্তি পাই না। বাড়ির সদস্যদের জন্য মৌসুমি ফল বেশি দাম হলেও কিনতে হচ্ছে।

আরেক তরমুজ ক্রেতা অটোরিকশা চালক কাজল মিয়া বলেন, যে তরমুজ কয়দিন আগেও ১০০ টাকায় কিনেছি এখন সেই তরমুজ ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তাই বিক্রেতারা এখন একটি ছোট তরমুজকে ২০ পিস করে কেটে বিক্রি করছে। আস্তা তরমুজ কেনার সামর্থ্য নাই, তাই প্রতি পিস কাটা তরমুজ ২০ টাকা করে কিনে খাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X