হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০২:০৭ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির পানি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২১

সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পূর্বশত্রুতার জেরে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত বর্তমান ইউপি সদস্যসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ মে ) সকালে উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের পোলভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হরিণাকুন্ডু থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন পোলভাতুড়িয়া গ্রামের হাশেম কাজী, তার ভাই হাশর কাজী, একই বাড়ির করিম, পানু, আব্দুল লতিফ, রাহুল, আব্দুল গণি, বজলু, রেশমাসহ আরও ১২ জন। আহতদের মধ্যে নয়জনকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আহত হাসেম কাজীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত শনিবার (১১ মে) উপজেলার পোলভাতুড়িয়া গ্রামের আজিবর রহমানের বাড়ির বৃষ্টির পানি প্রতিবেশি সাবেক মেম্বার মশিউর কাজীর উঠান দিয়ে খালে বের করা নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ৭ জন আহত হন। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি উভয়পক্ষের সম্মতিতে বিষয়টি মীমাংসা করে।

এর জের ধরে আজ শনিবার সকালে সাবেক মেম্বার মশিউর কাজী ও তার ভাইয়েরা বাড়ির পার্শ্ববর্তী মাঠ এলাকায় অবস্থান করে। পরে প্রতিপক্ষ আজিবর রহমানের পক্ষের লোক একই এলাকার বাসিন্দা বর্তমান ইউপি সদস্য কুরবান মেম্বারের নেতৃত্বে তার দুই ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাবেক মেম্বারের লোকজনের ওপর হামলা করে। এ সময় সাবেক মেম্বারের সমর্থক কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। পরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে ২১ আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু বলেন, বেশকিছু দিন আগে বৃষ্টির পানি বের করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশির মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনা নিয়ে শনিবার সকালে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অনেকে আহত হয়েছেন। সবাইকে উদ্ধার করে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপক্ষের সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ইউপি সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১০

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১১

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

১২

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

১৩

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

১৪

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

১৫

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

১৬

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

১৭

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

১৮

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১৯

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

২০
X