সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:০৪ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিভে গেল নারীসহ ৬ জনের প্রাণ

দুর্ঘটনার পর সড়কের পাশে খাদে পড়ে যাওয়া অটোরিকশা ও মাইক্রোবাস। ছবি : কালবেলা
দুর্ঘটনার পর সড়কের পাশে খাদে পড়ে যাওয়া অটোরিকশা ও মাইক্রোবাস। ছবি : কালবেলা

সিলেটের গোয়াইনঘাটের পিয়াইনগুল এলাকায় ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের চাকা ফেটে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নারীসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট থানাধীন সুন্দ্রগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাস ও অটোরিকশা সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে। নিহতদের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ ছিলেন।

নিহত ছয়জনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন, কোম্পানীগঞ্জের কালিবাড়ি গ্রামের কাজী আমির উদ্দিন (৩৯)। তিনি আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের নিকাহ রেজিস্ট্রার এবং অপরজন কোম্পানীগঞ্জের টুকেরবাজার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশাচালক কালন মিয়া (৩৬)।

আরও পড়ুন : সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের ৯ জনই দিরাইয়ের

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস সকাল সাড়ে ৮টার দিকে সুন্দ্রাগাঁও নামক স্থানে পৌঁছলে গাড়িটির সামনের ডান পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও নারীসহ চার যাত্রী নিহত হন।

গোয়াইনঘাট থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে মাইক্রোবাসটি পর্যটক বহনকারী। সিএনজিচালিত অটোরিকশাটি নিবন্ধনহীন। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

১০

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১১

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১২

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৩

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৪

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৫

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৭

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৮

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৯

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

২০
X