কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

বোমা আতঙ্কে ভূমি অফিসের কার্যক্রম বন্ধ

গাজীপুরের কাপাসিয়ায় বোমা সদৃশ্য বস্তু উদ্ধার। ছবি : কালবেলা
গাজীপুরের কাপাসিয়ায় বোমা সদৃশ্য বস্তু উদ্ধার। ছবি : কালবেলা

গাজীপুরের কাপাসিয়ার রায়েদ ইউনিয়ন ভূমি কার্যালয়ে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনা উপজেলাজুড়ে বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকার বোমা নিষ্ক্রিয়করণ টিমকে খবর দিলে তারা এসে বোমা সদৃশ একটি ডিভাইস উদ্ধার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার (১৯ মে) সকালের এ ঘটনায় ভূমি অফিসের কার্যক্রম ৬ ঘণ্টা বন্ধ ছিল।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার রায়েদ ইউনিয়ন ভূমি অফিসের চারপাশে রশি দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছে থানা পুলিশ। এ আতঙ্কে ভূমি অফিসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। ভূমি অফিসের সেবাপ্রত্যাশীরা এসে বোমাতঙ্কে ফিরে যাচ্ছেন, কেউবা দাঁড়িয়ে দেখছেন।

রোববার সকাল ৯টার সময় রায়েদ ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নকর্মী রেজাউল করিম প্রথম বোমা সদৃশ একটি বস্তু দেখতে পায়। তিনি বলেন, খাকি কাগজে মোড়ানো একটি প্যাকেট দেখতে পাই। প্যাকেটটি ধরতেই হাত থেকে নিচে পড়ে যায়। পরে এটি তুলে দেখি এর মধ্যে মোবাইল ডিসপ্লের মতো লেখা দেখা যাচ্ছে। তা থেকে এক ধরনের টিক টিক শব্দ বের হচ্ছে। জিনিসটি অফিসের স্যারদের দেখালে তারা এটিকে টাইম বোমা বলে। পরে এটি পাশের মাটির ঘরে নিয়ে রেখে দেই।

ঢাকা ডিএমপি কাউন্টার টেরোরিজম ও বোমা ডিসপোজার ইউনিটের টিম লিডার মো. মাহমুদুজ্জামান জানান, আমরা সকাল ১১টায় সংবাদ পেয়ে ঢাকা থেকে কাপাসিয়ায় রায়েদ ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের টিম প্রাথমিক তদন্তের পর এটিকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে। পরে দেখা যায় এটি বোমার আদলে একটি নকল বোমা। কেউ হয়তো আতঙ্ক ছড়ানোর জন্য এ কাজটি করেছে।

বোমা আতঙ্কের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী।

সহকারী কমিশনার ভূমি রিফাত নূর মৌসুমী বলেন, মূলত আতঙ্ক ছড়ানোর জন্যেই যে কেউ এ কাজটি করেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাবের পানি খাইয়ে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চায়না মেরিটাইম ফোরামে বাংলাদেশের সামুদ্রিক মানবসম্পদ উন্নয়নের অগ্রগতি

‘ফার্মের মুরগি’ প্রসঙ্গে কী বলেছিলেন শিক্ষামন্ত্রী?

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ঢাকা চেম্বারের

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৭৯

বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

দাঁড়াতে পারছে না হাতি ‘রাজু বাহাদুর’, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মালিক

ঢাবি লোক প্রশাসন অ্যালামনাইয়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত

১০

ব্র্যাক ব্যাংক এখন দেশের তৃতীয় বৃহত্তম রেমিট্যান্স ব্যাংক

১১

সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান অংশীজনদের

১২

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

১৩

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৪

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

১৫

বাংলাদেশের পর্যটনের ভবিষ্যৎ ও টেকসই উন্নয়ন নিয়ে ড্যাফোডিলে জাতীয় সংলাপ

১৬

বৃষ্টি যখন পূর্বানুমিত, পরীক্ষা কেন নয়?

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / ১৫ ঘণ্টার মধ্যে কাঁটাতারের বেড়া উচ্ছেদ করল প্রশাসন

১৮

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস চালু করল পবিপ্রবি

১৯

'আমাদের শিল্পীরা কি মারা গেছে?'— বললেন মাহিয়া মাহি

২০
X