খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে বোরো সংগ্রহের উদ্বোধন

বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন কর্মকর্তারা। ছবি : কালবেলা
বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন কর্মকর্তারা। ছবি : কালবেলা

দিনাজপুরের খানসামায় আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (২০ মে) সকালে খানসামা খাদ্য গুদাম প্রাঙ্গণে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন।

জানা যায়, খানসামা এলএসডিতে ১৪৫৯ টন চাল ও ৩৫৬ টন ধান ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপজেলায় ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। প্রতি কেজি ধান ৩২ টাকা ও সিদ্ধ চাল প্রতি কেজি ৪৫ টাকা দরে কৃষক ও মিলারদের কাছ থেকে কেনা হবে। ক্রয়ের উদ্বোধনী দিনে মেসার্স তছিল উদ্দিন হাস্কিং মিল থেকে চাল সরবরাহ করা হয়।

নিয়মবহির্ভূতভাবে ধান ও চাল সংগ্রহ করলে কঠোর ব্যবস্থার কথা উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক ও মিলার উভয়ই যেন ন্যায্যমূল্য পায় সেজন্য সরকারিভাবে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। শতভাগ নির্দেশ মেনে সবাইকে ধান ও চাল কিনতে হবে। যারা এসব নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ আহমেদ মোস্তফা, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. ফয়সাল আখতার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ কৃষক ও মিলাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X