কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৬:৪৬ পিএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতাকে উপর্যুপরি কোপাল দুর্বৃত্তরা

আহত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ। ছবি : কালবেলা
আহত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশকে বেধড়ক কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া জীবনের অনুসারী। হামলার ঘটনায় পলাশের স্বজনরা দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনিয়েছেন।

পলাশের স্বজনরা জানান, রোববার (১৯ মে) রাতে সোহাগ নামে এক ছাত্রলীগ নেতাকে সঙ্গে নিয়ে পলাশ উপজেলা সদরের শাহপুর নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বাড়ির কাছে আগে থেকে পথে ওঁৎ পেতে থাকা কাপ-পিরিজের চেয়ারম্যান প্রার্থী সায়েদুল হক স্বপনের অনুসারী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজের অনুসারীরা তাকে বেধড়ক কুপিয়ে আহত করেন।

পরে পলাশের সঙ্গে থাকা সোহাগের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় পলাশকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

পলাশের স্বজনরা জানান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ প্রায়ই সাকেব ছাত্রনেতা পলাশের বাবাকে পলাশের রাজনৈতিক বিষয় নিয়ে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এর পরই এ ঘটনা। তারা এমএ আজিজসহ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রীর কাছেও প্রতিকার দাবি করেন।

হাসপাতারের কর্তব্যরত চিকিৎসক জানান, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত শারীরিক অবস্থা সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার জানান, এ ঘটনায় ওয়াসিম নামে এক যুবককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X