নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকে শোকজ

বিএনপি নেতা মো. ফারুক আহামদ। ছবি : কালবেলা
বিএনপি নেতা মো. ফারুক আহামদ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক আহামদকে কারণ দর্শানোর শোকজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (২০ মে) রাতে প্রকাশ্যে আসা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় এ পদক্ষেপ নেওয়া হয়। এতে তিনি আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপি জাতীয় স্থায়ী কমিটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণের পরেও ৪র্থ দফায় অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমন কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর জন্য ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ লিখিত জবাব বিএনপির প্রধান কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে নির্বাচনে অংশগ্রহণ করা চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক আহামদ বলেন, তিনি এ ধরনের নোটিশ সম্পর্কে জানেন না। নোটিশটি ভুয়া বলে দাবি করে তিনি বলেন, আমি জনগণের স্বার্থে কাজ করছি। আমার ব্যাপক একটি জনসমর্থন রয়েছে তাই এলাকার সার্বিক উন্নয়নের জন্য নির্বাচন করছি।

জানা গেছে, আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন। আর এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছে। রোববার (২০ মে) থেকে প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১০

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১১

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১২

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১৩

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

১৪

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

১৫

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

১৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

১৭

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

১৮

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

২০
X