খুলনা ব্যুরো
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে গণসিল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

খুলনার ফুলতলা উপজেলার তিনটি ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে গণসিল মারার অভিযোগ উঠেছে। পরে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওই ভোটগুলো বাতিল করেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এটিএম শামীম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোট গ্রহণ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুলতলা উপজেলার শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (পশ্চিম পাশের ২ তলা ভবন) একজন মহিলা বুথে প্রবেশ করে সহকারী প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট বই ছিনিয়ে নেন। তিনি ৩৩টি ব্যালট পেপারে সিল মারেন। পরে আইনশৃংখলা বাহিনী তাকে আটক করে।

ফুলতলা উপজেলার আনন্দ নিকেতন মডেল স্কুল ভোটকেন্দ্রে একটি কক্ষে কয়েকজন যুবক ১৯টি ব্যালট পেপারে সিল মারে। যার মধ্যে ৫টি ব্যালট বাক্সে ঢুকিয়ে দেয় এবং ১৪টি ব্যালট বাক্সে ঢোকাতে পারেনি।

একই ঘটনা ঘটেছে শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় পশ্চিম পাশের ২ তলা ভবন কেন্দ্রে। কয়েকজন যুবক ভোট কক্ষে প্রবেশ করে ব্যালট বই ছিনিয়ে নেয়। তারা ৫১টি ব্যালট পেপারে সিল মারে। যার মধ্যে ১০টি ব্যালট বাক্সে ঢুকিয়ে দেয় এবং ৪১টি ব্যালট বাইরে পড়ে ছিল। অন্য একটি কক্ষে কয়েকজন দুষ্কৃতকারী ৫৭টি ব্যালট পেপারে সিল মারে যার ১টিও ব্যালট বাক্সে ঢোকাতে পারে নাই।

রিটার্নিং কর্মকর্তা এটিএম শামীম মাহমুদ বলেন, শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সিল মারা ৩৩টি ব্যালট পেপারের একটি বাক্সে ঢোকানো হয়নি। অন্যান্য ভোট কেন্দ্রেও গণসিল মারা ব্যালটগুলো প্রিসাইডিং অফিসাররা বাতিল করেছেন। যে ব্যালটগুলো বাক্সে ঢোকানো হয়েছিল, সেগুলোর পেছনে সিল ছিল না। গণনার সময় সেগুলোও বাতিল করা হয়েছে।

তিনি বলেন, অন্য সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে। কোনো প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার কেড়ে নেওয়ার সঙ্গে জড়িত আছে কি না তা তিনি জানাতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

সড়কে প্রাণ গেল ২ জনের

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

ফ্রান্স দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন বড় তারকা

নরওয়েকে হারিয়েই ইউরোপের ‘অভিশাপ’ ঘুচাবে ব্রাজিল?

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় গেল ‘বাদশা বাহাদুর’

গত বছরের প্রশ্নে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী!

মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা জানালেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা

১০

ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে তরুণী

১১

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা 

১২

মসজিদে খতমে নবুওয়ত আলোচনায় পুলিশি বাধার নিন্দা

১৩

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট, লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সফল করবে সরকার: মির্জা ফখরুল

১৫

বিচারকের দায়িত্বটা ততটা সহজ নয়: মোশাররফ করিম

১৬

পাকেতা নেই, শঙ্কায় রাফিনহা, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের খেলবেন কারা?

১৭

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ১৫ বছরের সূর্যবংশী

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ১১ জুলাই, থাকছে পরমাণু ইস্যু 

২০
X