পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

টানা তিনবারের মতো পেকুয়ায় চেয়ারম্যান পদে বিজয়ী ‘বিএনপির’ রাজু

মোহাম্মদ শাফায়াত আজিজ রাজু। ছবি : কালবেলা
মোহাম্মদ শাফায়াত আজিজ রাজু। ছবি : কালবেলা

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত শাফায়েত আজিজ রাজু। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়।

এ সময় ঘোড়া প্রতীকের প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মোহাম্মদ শাফায়াত আজিজ রাজুকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এ ছাড়াও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের প্রার্থী সদর ইউপির সাবেক সফল প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলসি প্রতীকের প্রার্থী ইয়াসমিন সুলতানা।

ঘোষিত ফল অনুযায়ী, দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান রাজু ঘোড়া প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা আকতার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ১৮৭ ভোট। রাজু ৪ হাজার ৭৭৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এক প্রতিক্রিয়ায় সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাফায়াত আজিজ রাজু বলেন, এ বিজয় পেকুয়ার সাধারণ জনগণের। সবাইকে সঙ্গে নিয়ে পেকুয়াকে মডেলরূপে সাজাব। আমি পেকুয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সঙ্গে সঙ্গে নির্বাচনে দায়িত্বরত সবার প্রতিও কৃতজ্ঞ।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১০

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১১

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১২

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৩

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৪

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৫

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৬

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৭

ব্রাজিলের জালে জাপানের গোল

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৯

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

২০
X