ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে ছাই ৩৩টি ব্যবসা প্রতিষ্ঠান

আগুনে পুড়ে ছাই হওয়া ব্যবসা প্রতিষ্ঠান। ছবি : কালবেলা
আগুনে পুড়ে ছাই হওয়া ব্যবসা প্রতিষ্ঠান। ছবি : কালবেলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেত্রিশটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বুধবার (২২ মে) ভোর সাড়ে ৪টার দিকে বাঁশঘাটা এলাকায় আকস্মিক এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আসবাবপত্রের কারখানা, শোরুম ও হার্ডওয়ারের দোকান। আসবাবপত্র তৈরির একটি কারখানা থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান মালিকপক্ষ।

ক্ষতিগ্রস্ত মালিক ফরিদুল আলম জানান, এতে ফরিদ ফার্নিচার মার্টসহ ত্রিশটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ঘটনায় ৩৬ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সদস্য জসিম উদ্দিন আহমদ জানান, কোথা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা নিশ্চিত করে বলা না গেলেও কোনো একটি কারখানা থেকে এ দুর্ঘটনার শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রামু ফায়ার স্টেশন অফিসের লিডার মো. হাসান চৌধুরী জানান, খবর পেয়ে সাড়ে ৫টার দিকে তারা দুর্ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে ৩৩টি। তবে কোথা থেকে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা তিনি বলতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

ভারতে নতুন করে করোনার হানা, ২ জনের মৃত্যু

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী / গাফিলতির সুযোগ নেই, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক 

গোলসংখ্যা সমান তবুও মেসির চেয়ে এমবাপ্পে কেন এগিয়ে, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

১০

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

১১

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

১২

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৩

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

১৪

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

১৫

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

১৬

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

১৭

জাককানইবিতে আন্তর্জাতিক নাট্যোৎসবে সম্মানিত হচ্ছেন আবুল হায়াত

১৮

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: স্পিকার

১৯

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর 

২০
X