পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ভাতের প্যাকেট বিতরণ নিয়ে সংঘর্ষে নিহত ১

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের কুতুবদিয়ায় আলোচনা সভার এক অনুষ্ঠানে ভাতের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে ফরহাদুল ইসলাম আরজু নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫ জন।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টার দিকে কুতুবদিয়া আলি আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদুল ইসলাম আরজু ঘাটকুল পাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন- একই ইউনিয়নের শেফায়েত, তাহশিপ, নিশাত, ফোরকাল আলি, রিয়াদ।

স্থানীয়রা জানান, কুতুবদিয়া আলি আকবর ডেইল ইউনিয়নে ঘাটকুল পাড়া গ্রামে একটি আলোচনা সভার অনুষ্ঠানে ভাতের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুগ্রুপে সংঘর্ষ লেগে যায়। পরে দুপক্ষের সংঘর্ষে ফরহাদ নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহত ব্যক্তিদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত ফরহাদকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কুতুবদিয়া থানার ওসি গোলাম কবির কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি। আহত ব্যক্তিদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X