ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০১:২৩ এএম
অনলাইন সংস্করণ

প্রেমের জেরে যুবককে পিটিয়ে হত্যা

শার্শা থানা, যশোর। ছবি : সগৃহীত
শার্শা থানা, যশোর। ছবি : সগৃহীত

যশোরে এক ইউপি সদস্যের আত্মীয়ের সঙ্গে প্রেম করার জেরে সাইফুল ইসলাম মুকুল (৪০) নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। জেলার শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদাহ গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম মুকুল (৪০)। এ ঘটনায় নিহতের ভাই শরিফুল ইসলাম বকুল (৩৫) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুকুল। এরইমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন ওই গ্রামের ইউনুস আলীর ছেলে হাসান (৩৫), মৃত করিম বক্সের ছেলে তাজ উদ্দিন (৪৫) ও আতিয়ার রহমানের ছেলে কামরুজ্জামান (৩৭)।

স্থানীয়রা জানান, ইউপি সদস্যের আত্মীয়ের সঙ্গে আনিসুর রহমানের ছেলে নয়ন হোসেনের (১৮) প্রেমের সম্পর্ক রয়েছে। এ ঘটনা জানতে পেরে বুধবার (২২ মে) রাত ১০টার দিকে ইউপি সদস্য হাসানসহ ১০ থেকে ১২ জন লোক নয়নের মামাতো ভাই সাইফুল ইসলাম মুকুলের বাড়িতে নয়নকে খুঁজতে যান। এ সময় তাকে না পেয়ে মুকুল ও তার ভাই বকুলকে মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত মকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মকুল মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শার্শা থানায় হত্যা মামলা করা হয়।

শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, নিহতের মামাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় ইউপি সদস্যের এক আত্মীয়ের প্রেমঘটিত ঘটনাসহ পূর্ব শত্রুতা রয়েছে। এসবের জেরে বাগবিতণ্ডার এক পর্যায়ে ঘটনাটি ঘটে। এরইমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য হাসানসহ তিন জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X