ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৩:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ইজিবাইক চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যশোর হামিদপুরে ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইকতিয়ার বিশ্বাস গ্রেপ্তার। ছবি : কালবেলা
যশোর হামিদপুরে ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইকতিয়ার বিশ্বাস গ্রেপ্তার। ছবি : কালবেলা

যশোর হামিদপুরে ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। আসামি ইকতিয়ার বিশ্বাস (৪৩) যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মকছেদ আলী বিশ্বাসের ছেলে। শুক্রবার (২৪ মে) ভোরে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় র‌্যাবের হাতে ধরা পড়েন ইকতিয়ার।

র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ইজিবাইক চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইকতিয়ার গোপনে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা হয়ে ভারতে পালানোর চেষ্টা করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সদর হাসপাতাল এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, ২০১১ সালের ২২ জুন রাতে যশোর জেলার হামিদপুরের ইজিবাইক চালক মফিজুর রহমান তার হেলপার নয়নকে নিয়ে পুরাতন কেন্দ্রীয় বাস স্টান্ড (মনিহার মোড়) থেকে বাড়ির পথে ফিরছিলেন। পথিমধ্যে হেলপার নয়নকে ইজিবাইক দিয়ে বাড়িতে চলে যেতে বলেন এবং তিনি ময়লাখানার সামনে নেমে যান।

নয়নকে ভিকটিম মফিজুর সে সময় জানায়, ইকতিয়ারের কাছে সে ভাড়ার টাকা পাবে এবং সেই টাকা নেওয়ার জন্য তাকে ময়লাখানার সামনে ডেকেছে। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায় না। ওই বছরের ২৪ জুন সকালে হামিদপুর ময়লাখানার পাশের একটি পুকুর থেকে মফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী হত্যার ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি ইকতিয়ার ও অপর একজন আসামিকে আটক করে। একে একে বেরিয়ে আসে রহস্য এবং তারা আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে উঠে আসে তাদের আরও তিন সহযোগীর নাম। মূলত পাওনা টাকাকে কেন্দ্র করে শ্বাসরোধ করে হত্যা করা হয় মফিজুরকে এবং লাশ ফেলে হামিদপুর ময়লাখানার পেছনের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

এই মামলার তদন্ত শেষ করে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আদালত বিচারকার্য শেষে এ হত্যায় আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গত ২০ মে পাঁচজন আসামিকেই মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেন। এ সময় তিনজন আসামি আদালতে হাজির থাকলেও ইকতিয়ার ও অপর একজন আসামি পলাতক থাকেন। আদালত সাজা প্রদান পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র‌্যাব-৬, যশোর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হত্যা মামলায় সে ধারণা করেছিল তার সাজা হবে তাই রায়ের দিন ইচ্ছা করে আদালতে হাজির হননি। তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে বিষয়টি নিশ্চিত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী সে গত ২৩ মে সাতক্ষীরা জেলার সদর থানাধীন সদর হাসপাতাল এলাকায় আত্মগোপন থেকে অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। তার বিরুদ্ধে এ হত্যা মামলা ছাড়াও ১টি ডাকাতি মামলা ও ১টি অন্যান্য ধারায় মামলা বিচারাধীন রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক

সরকারকে সময় দিন : গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

১০

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

স্বাস্থ্য খাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ : ডা. রফিকুল 

১২

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

১৩

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

১৪

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১৫

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১৭

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৮

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১৯

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

২০
X