সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০২:৫৬ এএম
অনলাইন সংস্করণ

শ্যালককে বিয়ে করাতে গিয়ে দুলাভাইয়ের কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
কুষ্টিয়ার কুমারখালীতে বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

কুষ্টিয়ার কুমারখালীতে বাল্যবিবাহের অপরাধে বরের দুলাভাইকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ায় বাগুলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খানকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামে সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খানকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর (৮) ধারা মোতাবেক নগদ ১০ হাজার টাকা জরিমানা এবং বরপক্ষের অভিভাবক ও ভগ্নিপতি মো. আকমল হোসেনকে (৪২) তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মো. আকমল ঝিনাইদহের শৈলকুপার আনন্দ নগর গ্রামের বাসিন্দা। এছাড়াও প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ রাখার নির্দেশও দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা যায়, চাঁদপুর ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর সঙ্গে বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামের বাসিন্দা মোহাম্মদ ছমির হোসেনের পুত্র মো. শাকিল হোসেনের (১৭) বিয়ের আয়োজন চলছিল। ঠিক এ সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে প্রতিরোধসহ জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে উপস্থিত হই। এখানে পাত্র-পাত্রী উভয়ই অপ্রাপ্তবয়স্ক। আমাদের দেশের প্রচলিত বিধান অনুযায়ী এ ধরনের বিয়ে দেওয়ার সুযোগ নেই। এই ব্যাপারে আমরা সবসময়ই জিরো টলারেন্স নীতি বজায় রাখি। অপ্রাপ্তবয়স্ক বিয়ে বন্ধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ ও দেন প্রশাসনের এই কর্মকর্তা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছারাই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১০

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১১

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৩

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৪

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৫

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৬

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৭

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৮

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৯

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X